১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীর কালুখালীতে সেনা অভিযানে অবৈধ অগ্নেয়াস্ত্র সহ ২ জনকে আটক

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অগ্নেয়াস্ত্র সহ ২ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত জেলার কালুখালী উপজেলার রতনদিয়ার হরিণবাড়িয়া গ্রামে কালুখালী সেনা ক্যাম্প কর্তৃক অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র সহ ২ জনকে আটক করা হয়।

জানা যায, রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী সেনা ক্যাম্পের সদস্যগণ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ হরিণবাড়িয়া গ্রামের মোঃ কামরুল ইসলাম (২৫) ও মোঃ সাজেদুল ইসলাম (২৭) কে ২ জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি থেকে ১টি পাইপ গান,
৭টি ব্লাংক এ্যামোঃ (BOF), ৭ পিস ইয়াবা, ১টি ফায়ারিং পিন ও ১টি স্টিল অস্ত্রের পার্টস উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অবৈধ অস্ত্রসহ আটককৃতদের কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এর রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top