২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক আলী রীয়াজ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও সংশ্লিষ্ট সব সুবিধা পাবেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top