১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় মহাসড়কে ছিনতাইকালে হাসুয়াসহ একজন গ্রেফতার

সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ছিনতাইকালে হাসুয়াসহ একজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর থানার বি-ব্লক রহিমাবাদ এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃত ছিনতাইকারী শাজাহানপুর থানার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের এরশাদুল হক (৪২)। হাইওয়ে পুলিশের বগুড়া জোনের অতিরিক্ত ডিআইজি শহিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে দুজন ছিনতাইকারী চালক ও হেলপারকে মারধর করে ছিনতাই করছে—এমন খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেখে ছিনতাইকারীদের দল পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একজনকে আটক করে হাইওয়ে পুলিশ।

পরে তার কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের মারধরে আহত ট্রাক চালক ও হেলপারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে হাইওয়ে পুলিশ। গ্রেফতার হওয়া ছিনতাইকারীকে বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top