কর্মসংস্থান ব্যাংক থেকে টাকা নিয়ে উধাও সিকিউরিটি গার্ড

চাঁদপুরের হাজীগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের শাখার নিরাপত্তা প্রহরী লাখ ৭৯ হাজার ৩৩০ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে বিষয়ে ব্যাংক ম্যানেজার হাসিনা বেগম হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন

নিখোঁজ ডায়েরিতে ম্যানেজার উল্লেখ করেন, গতকাল বুধবার ( জুলাই) বিকেলে প্রতিদিনের মতো প্রহরী বাবুল হোসেন পাটোয়ারীকে ব্যাংকের অবশিষ্ট টাকা হাজীগঞ্জ বাজারের জনতা ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠানো হয়। কিন্তু ব্যাংকে কোনো টাকা জমা হয়নি। তারও কোনো খোঁজ মেলেনি। তবে প্রহরীর মাধ্যমে টাকা পাঠানোর প্রসঙ্গে জনবল সংকটের কথা জানান ম্যানেজার

হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ বলেন, নিরাপত্তা প্রহরী বাবুল হোসেন পাটোয়ারী শাহরাস্তি উপজেলার গোলপুরা পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্তকরণের কাজ চলছে। তার সবশেষ অবস্থান চাঁদপুর শহরে পাওয়া গেছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top