চলছে মুহুর্মুহু স্লোগান, শাহবাগ থেকে ফার্মগেট শিক্ষার্থীদের দখলে

২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি এবং সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীতে টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলছে। কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল থেকে মৎস্য ভবন, শাহবাগ, সায়েন্সল্যাব, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করে এ কর্মসূচি পালন করছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার এবং ফার্মগেট মোড়ে অবস্থান নিয়েছেন হাজারো শিক্ষার্থী। তারা সড়ক অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালন করছেন। কোটা বাতিলের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন।

পূর্বঘোষিত সময় অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচি শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসব সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল সাড়ে ৬টা নাগাদ শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক দখলে নেন অবরোধকারী শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারিও দিচ্ছেন তারা।

শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত পুরো সড়কে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে শিক্ষার্থীদের৷তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি চোখে পড়েছে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top