গুরুদাসপুরে খাল খনন প্রকল্প ও রাস্তার শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আব্দুল আজিজ

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

গুরুদাসপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে আজ (১৩ এপ্রিল) রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় গুরুদাসপুর হালসা রোড-চন্দ্রপুর মাদ্রাসা নদীর ঘাট রাস্তা (১০০০ মি.) ও বিকেল ৪ ঘটিকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থাণ কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় সিধুলী খাল খনন প্রকল্প শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খাল খনন প্রকল্প ও রাস্তার কাজের শুভ উদ্ভোধন করেন, মাননীয় সংসদ সদস্য নাটোর -৪, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, প্রকৌশলী, মিলন মিয়া, সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, গুরুদাসপুর উপজেলা ওলামাদল, মোঃ মাহমুদুর রহমান সোহাগ, সাবেক সহ-সম্পাদক গুরুদাসপুর উপজেলা বিএনপি সহ গুরুদাসপুর উপজেলা প্রশাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top