১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আগামীতে দেশ পরিচালনায় তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে নিরলস পরিশ্রমের কোন বিকল্প নেইঃ ফয়সাল মাহমুদ

নিয়াজ দিনার, চট্টগ্রাম প্রতিনিধি:

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কালারমার ছড়া আদর্শ দাখিল মাদরাসার দাখিল ব্যাচ-২০২৬ এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৩ এপ্রিল) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদরাসা সুপার মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক জিয়াউর রহমান জিয়া, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও প্রবাসী ফয়সাল মাহমুদ। উদ্বোধক ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্যে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ফয়সাল মাহমুদ বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে তোমরা আজ দাঁড়িয়ে আছো। ভয়কে জয় করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। পরিশ্রম, শৃঙ্খলা ও সততাই সফলতার মূলমন্ত্র। বড় স্বপ্ন দেখো এবং তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করো-তোমরাই একদিন দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওসমান গনির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে বিদায় নিয়ে তারা ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার সুধীজন, অভিভাবকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top