“তেল শুধু সংসদেই”—জ্বালানি সংকট নিয়ে সংসদে কামাল হোসেনের আক্ষেপ

নিজস্ব প্রতিনিধি:

জ্বালানি সংকট ও স্থানীয় সমস্যার চিত্র তুলে ধরে জাতীয় সংসদে আক্ষেপ প্রকাশ করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন।

সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি রসিকতার সুরে বলেন, দেশের বাইরে তেলের সংকট থাকলেও সংসদে যেন ‘তেলের অভাব নেই’। তিনি উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে তাকে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থেকেও জ্বালানি সংগ্রহ করতে হয়নি।

নিজ নির্বাচনী এলাকা ডেমরা-যাত্রাবাড়ীর পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, রাজধানীর পাশে অবস্থান করলেও দীর্ঘদিন ধরে এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, অনেক বাড়িতে সংযোগ থাকলেও সরবরাহ স্বাভাবিক নয়। পুরনো ও জরাজীর্ণ লাইনের কারণে বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে এবং অনেক পরিবারকে অস্বাভাবিক সময়ে রান্না করতে হচ্ছে।

এছাড়া এলাকায় অব্যবস্থাপনা, অবৈধ লিজ, চাঁদাবাজি ও যানজটের সমস্যার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এসব কারণ উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে এসব সমস্যার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সহিংসতার শিকার হতে হয়েছে অনেককে। বর্তমান পরিস্থিতিতেও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় প্রাণহানির ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

সংসদে তার এই বক্তব্য জ্বালানি সংকট ও নগর ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top