গণভোটের রায় বাস্তবায়নে ১৮ এপ্রিল থেকে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের

নিজস্ব প্রতিনিধি:

জুলাই সনদ অনুযায়ী সংস্কার কার্যক্রম ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়। ১১ দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল রাজধানী ছাড়া দেশের সব বিভাগীয় শহরে একই ধরনের গণমিছিল হবে। ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল আয়োজন করা হবে।

এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে লিফলেট বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২ মে-পরবর্তী সময়ে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

এই কর্মসূচির ধারাবাহিকতা শেষে রাজধানীতে বড় সমাবেশ আয়োজন করা হবে, যার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top