২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নেতার দাপটে জমি বুঝে পাচ্ছে না বিএনপি নেতা: রাজবাড়ীতে চাঁদাবাজি ও মারধরের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের নেতার দাপটে ও জমি নিয়ে বিরোধে চাঁদাবাজি ও মারধরের মিথ্যা অভিযোগের প্রতিবাদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন খান সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টার সময় পাংশা পৌর শহরের দর্গাতলা এলাকায় বিএনপি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন খান লিখিত বক্তব্য বলেন, ইদ্রিস আলী মন্ডল একজন আওয়ামী লীগের নেতা। তিনি সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার আপন ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মন্ডল এবং মিতুল হাকিমের সক্রিয় ক্যাডার। আওয়ামী লীগ সরকারের সময়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। আওয়ামী লীগের শাসনামালে কানু কুন্ডুর নিকট থেকে জোড়পূর্বক নামমাত্র মূল্যে সাড়ে ১৭ শতাংশ জমি পাওয়ার অব এ্যাটনী করে নেয়। তাদেরকে মারধর করে। আমার নিকট ইদ্রিস মন্ডল ১০ শতাংশ জমি ১৬লক্ষ ৬০হাজার টাকা বিক্রি করে। ওই জমি লিখে দেওয়ার কথা বললে আজকাল করে ঘোরাতে থাকে। গত ১৬ এপ্রিল সকাল ৯ টার সময় তার ইটভাটা অফিসে গিয়ে জমি রেজিষ্টি করা সহ ২০১৮ সালে আমার ভাই নাসির খানের নিকট থেকে ভাড়া নেওয়া ভেকুর হিসাব দেওয়ার কথা বলি। সে দ্রত জমি রেজিষ্ট্রি করে দেওয়াসহ ভেকুর হিসাব করে পাওনা পরিশোশের প্রতিশ্রুতি দেন। আমি সেখান থেকে চলে আসার পর আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অপপ্রচার চালিয়েছে। মূলত আগামী পৌরসভা নির্বাচনে আমি প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রে এহেন মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন।

আমি আওয়ামী লীগের দোসর ইদ্রিস মণ্ডলের প্রেপ্তার দাবী জানাচ্ছি। তাকে গ্রেপ্তার না করা হলে কর্মসূচি ঘোষনা করা হবে। আমার ও আমার দলীয় লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অনলাইন মিডিয়ায় প্রকাশির সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান, জমির মালিক পলি কুন্ডু সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় পাংশা উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top