মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলায় শিশুদের হাম ও রুবেলা থেকে সুরক্ষিত রাখতে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় গুরুদাসপুর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১৯ হাজার ৪৭৩ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, শিশুদের সুস্থতা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সব অভিভাবককে তাদের সন্তানদের টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য অনুরোধ জানানো হয়েছ। এদিকে, জেলাজুড়ে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৭২ হাজার ২৯৭ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।