ব্যাপক আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি যেসব আলোচিত নেত্রী ও তারকা

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ব্যাপক আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি দলের অনেক পরিচিত নেত্রী ও তারকা ব্যক্তিত্ব।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তালিকা ঘোষণা করেন।

মনোনয়ন না পাওয়া আলোচিতদের মধ্যে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম, ফারজানা সিঁথি, নাসিমা আক্তার কল্পনা, হাসনা মওদুদ, অপর্ণা রায়, হাসিনা আহমদ, নাঈমা খন্দকার, বেবী মওদুদ, সামিরা তাজরিন এবং মাহরীন খান।

দলীয় সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত রাখা হয়।

গত ১৭ ও ১৮ এপ্রিল মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্যরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top