সংরক্ষিত নারী আসনের তালিকা জমা দিল ১১ দলীয় জোট, বাদ পড়লেন কয়েকজন আলোচিত নেত্রী

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন-এ জমা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। তালিকায় যেমন নতুন চমক রয়েছে, তেমনি বাদ পড়েছেন বেশ কয়েকজন আলোচিত ও প্রভাবশালী নেত্রী।

বাদ পড়াদের মধ্যে রয়েছেন ডা. আমেনা বেগম, যিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী-এর প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি দলটির আমির ডা. শফিকুর রহমান-এর সহধর্মিণী।

এছাড়া জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কয়েকজন আলোচিত নেত্রীর নামও তালিকায় আসেনি। সংরক্ষিত আসনে আলোচনায় থাকা সামান্তা শারমিন শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। একইভাবে দিলশানা পারুল ও নুসরাত তাবাসসুম-এর নামও তালিকায় নেই।

ঘোষিত ১৩ জনের তালিকায় জামায়াতে ইসলামীর আটজন, এনসিপির দুজন এবং বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা ও জুলাই শহীদ পরিবারের একজন করে স্থান পেয়েছেন।

মনোনীতদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারজিয়া মমতাজ, মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম এবং রোকেয়া বেগম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top