সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই আমিরপত্নী আমেনা বেগম, ব্যাখ্যা দিল জামায়াত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের পক্ষ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে আলোচনায় থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি দলটির আমিরের সহধর্মিণী ডা. আমেনা বেগম-এর।

ডা. আমেনা বেগম এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রতিনিধিত্ব করেছিলেন। এবারও তাকে ঘিরে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।

বিষয়টি নিশ্চিত করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য না করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে দলের। অতীতেও এ নীতি অনুসরণ করা হয়েছে, এবারও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াতের নারী শাখায় অনেক যোগ্য নেতৃত্ব রয়েছেন, যারা দেশের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন।

হামিদুর রহমান আযাদ জানান, দলে নারী নেতৃত্বের কোনো ঘাটতি নেই। আমিরের স্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও তার বাইরেও দলটিতে অনেক অভিজ্ঞ ও যোগ্য নারী নেত্রী রয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top