এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন দুই সংসদ সদস্য

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে (পলিটিক্যাল কাউন্সিল) যুক্ত হয়েছেন দলের দুই সংসদ সদস্য। তারা হলেন—অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং ড. আতিক মুজাহিদ।

বুধবার (২২ এপ্রিল) দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন-এর অনুমোদনে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন দুই সদস্য যুক্ত হওয়ায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সংখ্যা এখন দাঁড়িয়েছে ১২ জনে।

বর্তমান সদস্যদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, নাহিদা সারওয়ার নিভা, আবদুল হান্নান মাসউদ, ড. আতিক মুজাহিদ এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বর্তমানে দলের শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top