যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় চীনকে বড় ভরসা মনে করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সফরে থাকাকালে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে আত্মবিশ্বাস প্রকাশ করেছে ইরান। তেহরান মনে করছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো দীর্ঘমেয়াদি সমঝোতা বা শান্তি চুক্তিতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরানের কর্মকর্তারা বেইজিংকে ‘কৌশলগত অংশীদার’ ও ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুররেজা রহমানি ফাজলি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি হলে সেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা উচিত।

তিনি জানান, এমন চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে বিশ্ব শক্তিগুলোর পক্ষ থেকে নির্ভরযোগ্য গ্যারান্টি প্রয়োজন। এ ক্ষেত্রে বিশেষভাবে চীন ও রাশিয়ার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রদূত ফাজলির ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যসহ এ অঞ্চলের দেশগুলোর কাছে চীনের গ্রহণযোগ্যতা ও প্রভাব অনেক বেশি। ফলে আন্তর্জাতিক যেকোনো সমঝোতায় বেইজিং কার্যকর জামিনদারের ভূমিকা পালন করতে সক্ষম।

তেহরানের ধারণা, কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নয়, বরং চীনের মতো বড় শক্তির মধ্যস্থতা ও নিশ্চয়তা থাকলেই ওয়াশিংটনের সঙ্গে টেকসই সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

সূত্র: Al Jazeera

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top