বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প, আলোচনায় বাণিজ্য ও হরমুজ প্রণালি সংকট

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এ তথ্য জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, চলমান বাণিজ্য সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি ঘিরে তৈরি হওয়া সংকটও এবারের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয়।

স্থানীয় সময় বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।

বৃহস্পতিবার বৈঠকের জন্য বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। ১৯৫৯ সালে গণপ্রজাতন্ত্রী চীনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত এই ভবনটি তিয়ানআনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান ও বিদেশি অতিথিদের সংবর্ধনার জন্য ব্যবহৃত হয়।

ট্রাম্প সেখানে পৌঁছালে ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। পরে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার-স্প্যাংলড ব্যানার’ বাজানো হয় এবং ট্রাম্পকে সামরিক সম্মান প্রদর্শন করা হয়। এ সময় শি জিনপিং লাল ও সোনালি রঙের মঞ্চে তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

পরবর্তীতে চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রঙিন পোশাকে অংশ নেওয়া চীনা প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা দুই দেশের পতাকা ও ফুল নেড়ে অতিথিদের শুভেচ্ছা জানায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top