ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: দ্রুত চুক্তি না হলে সামনে ‘কঠিন সময়’

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে দ্রুত শান্তিচুক্তি না হলে দেশটির জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোই ইরানের জন্য সবচেয়ে ভালো পথ।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য একটি চুক্তি শুধু যুক্তরাষ্ট্রের নয়, ইরানেরও স্বার্থের সঙ্গে জড়িত। তবে চুক্তিতে অগ্রগতি না হলে পরিস্থিতি আরও কঠোর দিকে যেতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

অন্যদিকে, ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন করে আলোচনার আগ্রহের বার্তা এলেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে তেহরান এখনো সন্দিহান। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ও অবিশ্বাসের পরিবেশে নতুন করে উত্তেজনা বাড়ছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরান ইস্যুতে অচলাবস্থা দীর্ঘায়িত হলে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারেন—এমন আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, এ ধরনের পরিস্থিতির জন্য তার শীর্ষ উপদেষ্টারা ইতোমধ্যে সম্ভাব্য সামরিক পরিকল্পনার একটি রূপরেখাও প্রস্তুত রেখেছেন।

প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতীতেও আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র একাধিকবার সামরিক হামলা চালিয়েছিল, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top