পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি:

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৭৮ রানের জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো একাধিক ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ।

শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩ উইকেট, আর পাকিস্তানের দরকার ছিল আরও ১২১ রান। পঞ্চম দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের দৃঢ় ব্যাটিংয়ে কিছুটা চাপের মুখে পড়ে বাংলাদেশ। দুজন মিলে প্রতিরোধ গড়ে তুললে ম্যাচের পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়।

তবে সেই উদ্বেগ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলের ত্রাতা হয়ে সামনে আসেন স্পিনার তাইজুল ইসলাম। পুরো সিরিজের মতো শেষ দিনেও তিনি গুরুত্বপূর্ণ সময়ে দলকে সাফল্য এনে দেন। তার বলেই সাজিদ খান স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন, ভেঙে যায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ জুটি।

এরপর মাত্র ১১ বলের ব্যবধানে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। শরিফুল ইসলামের বলে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। পরে তাইজুলের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন খুররম শেহজাদ।

এই তিন উইকেট পতনের মধ্য দিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়। ২০২৪ সালের পর ২০২৬ সালেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন মাইলফলক গড়ল টাইগাররা। ক্রিকেট ইতিহাসে একাধিক ম্যাচের টেস্ট সিরিজে একই প্রতিপক্ষকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করার কীর্তি এবার প্রথমবারের মতো গড়েছে বাংলাদেশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top