যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে উদ্বিগ্ন ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইসরাইলে। কারণ, আলোচিত এই চুক্তিতে ইসরাইলকে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে দেশটির মধ্যে অসন্তোষ বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সম্পর্ক এখনো দৃঢ় রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন। তবে সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে স্পষ্ট অস্বস্তি দেখা দিয়েছে।

রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, ইসরাইলের সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে— চুক্তিতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, নেতানিয়াহু তার মন্ত্রী ও কর্মকর্তাদের প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতেই তিনি সতর্ক অবস্থান নিচ্ছেন।

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ দাবি করেছে, সম্ভাব্য এই চুক্তি বাস্তবায়িত হলে লেবাননে চলমান সংঘাতের পরিস্থিতি বদলে যেতে পারে এবং এতে ইসরাইলের সামরিক কার্যক্রম সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে লেবানন থেকে ড্রোন হামলার ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর উদ্বেগ আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল একসঙ্গে কাজ করলেও বর্তমানে তাদের মধ্যে নীতিগত পার্থক্য স্পষ্ট হচ্ছে। সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরাইলের আঞ্চলিক সামরিক কৌশল, বিশেষ করে হিজবুল্লাহ ও ইরান ইস্যুতে, বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top