জামায়াত নেতারা ১৪ বছর পর আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকলেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ ১৪ বছর পর দলের কেন্দ্রীয় ও মহানগরীর কার্যালয় খুলেছে। আজান ও মোনাজাতের মধ্য দিয়ে সোমবার (৫ আগস্ট) রাতে দলটির নেতা-কর্মীরা মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ও খোলা হয়েছে।

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়।নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের মুজিবুল আলম জানান ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় বন্ধ হয়ে যায় বলে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top