ময়নুল ইসলাম পুলিশের নতুন আইজিপি

মো. ময়নুল ইসলামকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে মঙ্গলবার (৬ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

উপসচিব মো. মাহাবুর রহমান শেখ রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

গত ৫ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top