বরখাস্তকৃত মেজর জিয়াউল আটক

সদ্য চাকরি থেকে বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক করা হয়েছে। সূত্র জানিয়েছে, প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা তাকে ঢাকা সেনানিবাসে নিয়ে গেছেন।

বুধবার (৭ আগস্ট) ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনার পর তাকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, জিয়াউল আহসানকে বহনকারী এমিরেটস ফ্লাইট ৫৮৫ রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়।

বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top