রাজবাড়ীতে ডিবির অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার (০৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সদর উপজেলার আলাদীপুর এলাকার কামালদিয়া ইজতেমা মাঠ সংলগ্ন গোয়ালন্দঘাট-কুষ্টিয়া মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আলাদীপুর ডুলিপাড়ার মো. হৃদয় (২৪), আলাদীপুরের মো. কেরামত সরদার (২৯), মো. শাহিন (১৮) ও রাব্বি মল্লিক (২০)। অভিযানকালে তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতারকৃত চারজনের পাশাপাশি পলাতক আসামি রাসেলকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top