ড. ইউনূস আবু সাঈদের কথা বলে কাঁদলেন

কোটা বিরোধী আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদেছেন ড. মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এমন ঘটনার অবতারণা হয়।

তিনি বলেন, আজ আবু সাঈদের কথা মনে পড়ছে। আবু সাইদ আমাদের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটি কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য এক সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে আর কোনো যুবক-যুবতী পিছিয়ে যায়নি। তারা বলেছে তোমরা মারতে পারো, আমরা আছি। এ কারণে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং বাংলাদেশ আজ বিজয় লাভ করেছে। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

ড. ইউনূস আরও বলেন, এরপর থেকে কোনো যুবক-যুবতী আর পিছু হটেনি। নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের ঘরে সুফল পৌঁছে দিতে হবে। না হলে এর কোনো দাম নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো সবার পরিবর্তন।

এর আগে শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top