১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রাত ৯টায় অন্তর্বর্তী সরকারের শপথ

আজ রাত ৯টায় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে সেনাসদরে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন, শপথগ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। তবে আজ সেই শপথ অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে রাত ৯টায় সময় নির্ধারণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি। এরই মধ্যে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top