মেট্রোরেল চালু হচ্ছে আগামী শনিবার: ডিএমটিসিএল

মেট্রোরেল কর্তৃপক্ষ রাজধানী ঢাকার মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে । শনিবার (১৭ আগস্ট) থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে এখন মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ক্ষতিগ্রস্থ মিরপুর-১০ ও কাজীপাড়ার স্টেশন দুটি মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সহিংসতায় কিছু দুর্বৃত্ত ওই স্টেশন দুটিতে ভাঙচুর চালায়। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১৮ জুলাই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top