বঙ্গভবনে ঢুকছেন অতিথিরা, আরও চার উপদেষ্টার শপথ

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারে আরও চারজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন আজ। আমন্ত্রিত অতিথিরা অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টার শপথ উপলক্ষে বঙ্গভবনে যাচ্ছেন। শুক্রবার বিকেল থেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট অতিথিদের বঙ্গভবনে ঢুকতে দেখা গেছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন। এই চার উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তাদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে।

আর অন্য তিনজন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top