পাবনায় মাদক কেনা বেচা নিয়ে দ্বন্দ্বে দুই কারবারি খুন

দুই মাদক কারবারি পাবনায় মাদক কেনা বেচা নিয়ে দ্বন্দ্বে নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে পাবনা শহরের মাছুম বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধু (৪০) ও মঞ্জু (৪২)। তাদের বাড়ি পাবনা পৌর এলাকার মাছুম বাজার এলাকায়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান, মাদক কারবারিদের একটি গ্রুপ তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top