দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এই হারে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করলো সফরকারীরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২১ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ দলও হারিয়েছে ৯ উইকেট। কিন্তু রান করতে পেরেছে মাত্র ১৩৫ রান। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জয় করে নিলো সূর্যকুমার যাদবের দল।

২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধুঁকতে শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার লিটন এবং পারভেজ হোসেন ইমন ২০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ১২ বলে ১৬ রান করে আউট হন ইমন। লিটন করেন ১১ বলে ১৪ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ রান করেন।

তাওহিদ হৃদয় আজ দাঁড়াতেই পারেননি। ৬ বলে ২ রান করে আউট হন। মেহেদী হাসান মিরাজ করেন ১৬ বলে ১৬ রান। প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৯ বল মোকাবিলা করে সর্বোচ্চ ৪১ রান আসে আগামী ম্যাচেই বিদায় নিতে যাওয়া এই ব্যাটার।

বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেননি ভারতীয় বোলারদের সামনে। জাকের আলি অনিক এবং রিশাদ হোসেন মারকুটে ব্যাটিং যেন ভুলেই গেলেন। অনিক ১ এবং রিশাদ করেন ৯ রান। তানজিম হাসান সাকিব করেন ৮ রান। তাসকিন ৫ রানে ও মোস্তাফিজ ১ রানে অপরাজিত থাকেন।

ভারতীয় বোলারদের মধ্যে নিতিশ কুমার রেড্ডি ও বরুন চক্রবর্তি নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন আর্শদিপ সিং, ওয়াশিংটন সুন্দর, অবিষেক শর্মা, মায়াঙ্ক যাদব এবং রায়ান পরাগ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top