১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাজীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম আল আমিন। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

আল আমিনের সহপাঠীরা জানান, কয়েকদিন ধরেই ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সোমবার রাত ১০টার দিকে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান।

এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর জানতে পেয়ে ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. জয়নাল আবেদীন দায়িত্ব গ্রহণের পর তাদের দেখতে হাসপাতালে যান। তাদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আল আমিনের সহপাঠীদের সহযোগিতায় তার মরদেহ টাঙ্গাইলে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তাজউদ্দীন হাসপাতালের চিকিৎসক কামরুল ইসলাম জানান, রাতে চিকিৎসাধীন অবস্থায় ডুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে শিক্ষার্থীরা এসে তার মরদেহ নিয়ে গেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top