১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একদিনে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ১৩০৬ জন আক্রান্ত

চলতি বছরে একদিনে সর্বোচ্চ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৭১ জন। এই সময়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ২ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, ১ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং ১ জন চট্টগ্রাম বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে ভর্তি নতুন ১ হাজার ৩০৬ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগের ১১৮ জন, চট্টগ্রাম বিভাগের ২১৪, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৫৫, ঢাকা উত্তর সিটির ২৭৭, ঢাকা দক্ষিণ সিটির ১৪৪, খুলনা বিভাগের ১৫৪, ময়মনসিংহ বিভাগের ৩১, রাজশাহী বিভাগের ৫৭ জন, রংপুরের ৪৭ জন এবং সিলেট বিভাগের ৯ জন রয়েছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৩১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেলেন ৬০ হাজার ৪৫ জন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top