পিএসএলে লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দল লাহোর কালান্দার্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ পেসার ড্যারেন গফ। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে আসর শুরুর আগেই তিনি সরে দাঁড়িয়েছেন।

তার পরিবর্তে বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে লাহোর কালান্দার্সের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডমিঙ্গো এর আগে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। এবার লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন, ফলে বাংলাদেশের সাবেক কোচের অধীনে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ডমিঙ্গো। এরপর স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং পরে ক্লাব ক্রিকেটে কোচিং করাতে শুরু করেন। এবার তিনি পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিংয়ের সুযোগ পেলেন।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top