মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অবৈধ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টারে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়।

মালয়েশিয়ান ইমিগ্রেশনের (অপারেশন) ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছয়টি ব্লকের অন্তর্ভুক্ত ৯০টি প্রাঙ্গণে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১,০৩৫ জনের কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৭৮৫ জন ছিলেন বিদেশি এবং ২৫০ জন স্থানীয় নাগরিক।

যাদের বৈধ কাগজপত্র ছিল না, তাদের মধ্য থেকে ২৪২ জন পুরুষ ও ৪৬ জন নারীকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। এদের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলংকা এবং সুদানের নাগরিক।

জাফরি এমবক তাহা জানান, এই এলাকায় এমন অভিযান এটিই প্রথম নয়। সময়-সময়ে ধারাবাহিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top