কাঁঠালিয়ায় জমজমাট ফাইনাল: ক্লেমন ইউএনও কাপের শিরোপা ভাগাভাগি

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ মাঠে রোববার অনুষ্ঠিত হলো ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় কাঁঠালিয়া একাদশ ও খুলনা একাদশ। ম্যাচ শেষে দু’দলকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রথমে টসে জিতে ব্যাটিং করে কাঁঠালিয়া একাদশ নির্ধারিত ১৫ ওভারে তোলে ২০৬ রান। জবাবে সমান রান করে খুলনা একাদশও, ফলে ম্যাচটি ড্র হয়। আলোর স্বল্পতার কারণে সুপার ওভার সম্ভব না হওয়ায় টুর্নামেন্ট কমিটি উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, যুগ্ম সচিব ও ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাপুর ইউএনও রাহুল চন্দ্র, সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, সহকারী কমিশনার মো. ইস্তিয়াক হোসেন, কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান আকন, ক্রীড়াবিদ মো. হাছিব ভুট্ট ও মো. ইস্রাফিল তালুকদার। দিনভর নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top