হামজার দুর্দান্ত হেডে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি:

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের নতুন তারকা হামজা চৌধুরীর করা একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জামাল ভূঁইয়ার দল।

মঙ্গলবার (৪ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ভুটানকে চাপে রাখে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটেই কর্নার থেকে জামাল ভূঁইয়ার ভাসানো বলে দুর্দান্ত হেডে গোল করেন লেস্টার সিটির হয়ে খেলা মিডফিল্ডার হামজা। দেশের হয়ে এটি তার দ্বিতীয় ম্যাচ এবং প্রথম গোল।

প্রথমার্ধের অধিকাংশ সময় বাংলাদেশ খেলেছে প্রতিপক্ষ বক্সকে কেন্দ্র করে। ম্যাচে কিছুটা রক্ষণাত্মক ছিল ভুটান, বিশেষ করে শুরুতেই গোল খেয়ে বসার পর।

এদিকে জাতীয় দলে অভিষিক্ত ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল খান শুরুতে নজর কাড়লেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ৩০ ও ৩১ মিনিটে টানা দুটি সুযোগ পেয়েও গোল করতে পারেননি তিনি। প্রথমে রাকিবের থ্রু বল থেকে তার শট ঠেকিয়ে দেন ভুটানের গোলরক্ষক, আরেকটি সুযোগে শাহ কাজেমের ব্যাকহিল পাস পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ফাহামেদুল।

প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে লিড ধরে রেখে জয় নিশ্চিত করতে চাইবে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top