জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূতের হুঁশিয়ারি: আত্মরক্ষায় পদক্ষেপ চালিয়ে যাবে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ ইরাভানি জানিয়েছেন, ইসরাইলি আগ্রাসন বন্ধে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে ইসলামিক প্রজাতন্ত্র জাতিসংঘ সনদের আওতায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে। সোমবার (১৭ জুন) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে ইরাভানি বলেন, “ইরান আশা করে জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদ তাদের দায়িত্ব পালন করবে। ইসরাইল ১৩ জুন থেকে আমাদের পারমাণবিক স্থাপনায় যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৮৭ নম্বর প্রস্তাব অনুযায়ী ইরানের ওপর চালানো এসব হামলারও নিরপেক্ষ ও ন্যায্য প্রয়োগ নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, ওই প্রস্তাব পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে অবস্থান নেয়।

ইরানি রাষ্ট্রদূত গুতেরেসের সমালোচনা করে বলেন, “ইসরাইলি আগ্রাসন বন্ধে তিনি এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি।”

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। দু’দেশের এই সংঘাতে ইতোমধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top