ট্রাম্পের সিদ্ধান্তে দোটানায় নেতানিয়াহু, ইরান যুদ্ধ নিয়ে ইসরাইল গভীর হতাশায়: গিডিওন লেভি

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি বিশ্লেষক ও হারেৎজ-এর কলাম লেখক গিডিওন লেভি বলেছেন, ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত বিলম্বিত হওয়ার সম্ভাবনায় গভীর হতাশায় পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার জোট। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব যুদ্ধে জড়িয়ে পড়েন, কিন্তু ট্রাম্পের ‘কয়েক সপ্তাহ অপেক্ষা’ করার বার্তা নেতানিয়াহুর পরিকল্পনায় ধাক্কা দিয়েছে।

গিডিওন লেভি বলেন, “এই বাস্তবতায় দুই সপ্তাহ মানে অনেক বড় সময়। যদি ট্রাম্প সত্যিই অপেক্ষা করেন এবং এটি কৌশলগত চাল না হয়, তাহলে এ যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা অনেকটাই অনিশ্চিত।”

তিনি আরও বলেন, “ইসরাইল হয়তো ইরানের পারমাণবিক প্রকল্প বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিছুটা ধ্বংস করতে পারবে, কিন্তু তাতে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত হবে না। কারণ ইরান তার সামর্থ্য পুনরায় গড়ে তুলতে পারবে।”

লেভি মনে করেন, ইসরাইলের সামনে আরও জটিল নিরাপত্তা ইস্যু রয়েছে, যেমন গাজার সমস্যা, যা সময়ের সঙ্গে আরও ঘনীভূত হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে চলমান ইরান-ইসরাইল যুদ্ধ অষ্টম দিনে প্রবেশ করেছে। এই সময়ের মধ্যে দুই দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন, আর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের শঙ্কা আরও গভীর হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top