মধ্যপ্রাচ্যের উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সতর্কতা—লেবানন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রগামী জরুরি বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

রবিবার (২২ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে অঞ্চলটির নিরাপত্তা পরিবেশ অস্থির ও অনিশ্চিত। এই প্রেক্ষাপটে বৈরুতে মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় স্টাফ ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে লেবানন ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটনের শঙ্কা, যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক স্বার্থকে লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালাতে পারে।

এই পরিস্থিতিতে অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখতে বলা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top