জাককানইবিতে চারুকলা ও আইন অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

চারুকলা ও আইন অনুষদের অধীনে ২০২৪-২৫ অর্থবছরে অনুমোদিত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

রোববার (১৩ জুলাই ২০২৫)বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ১০ ঘটিকায় এই সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ-এর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের গবেষণাগুলোকে এমনভাবে যুগোপযোগী করতে হবে যাতে সেগুলো দেশের অগ্রগতিতে কার্যকরভাবে ভূমিকা রাখতে পারে। আইন অনুষদ ও চারুকলা অনুষদের গবেষণা প্রকল্পগুলোর প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগকে আরও পৃষ্ঠপোষকতা করা হবে।” সেমিনারের প্রশ্নোত্তর পর্বে গবেষণাগুলো আরও উন্নত ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। সঞ্চালনা করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের পক্ষে অধ্যাপক ড. তপন কুমার সরকার এবং আইন অনুষদের পক্ষে সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর।
উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক-গবেষকরা।

উল্লেখ্য,সেমিনারে চারুকলা অনুষদের পক্ষ থেকে তিনটি এবং আইন অনুষদের পক্ষ থেকে পাঁচটি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top