২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপির পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান দলীয় কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের জানান, রোববার রাত ৯টার দিকে একজন বার্তাবাহকের মাধ্যমে তার বাসায় নোটিশটি পৌঁছে দেওয়া হয়েছে।

ফজলুর রহমান বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেব। তবে নোটিশের জবাব দেওয়ার আগে এ বিষয়ে কোনো কথা বলব না।” তিনি জানান, এখনো হাতে আরও সময় আছে এবং কবে, কখন জবাব দেবেন তা তিনি এখনই বলতে চাননি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে রোববার রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ফজলুর রহমান তার বাসার সামনের পরিস্থিতি সম্পর্কে বলেন, “মেহমান যারা এসেছেন, তাদের সঙ্গে আমার নোটিশ পাওয়ার যোগসূত্র আছে কি না, তা দেখার অনুরোধ করি। আমার বাসার নিচে কতগুলো ছেলেমেয়ে সংখ্যায় সাত-আটজন হবে তারা সকাল থেকে মব সৃষ্টি করছে।”

বিএনপি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top