২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিজিবির অভিযানে মধ্যনগর সীমান্তে ৮ ভারতীয় গরু আটক

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কড়ইবাড়ী সীমান্ত থেকে ৮টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি জানায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থানে মালিকানাবিহীন অবস্থায় গরুগুলো পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়। মাটিয়ারবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে এসব গরু পাওয়া যায়। আটককৃত গরুর সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।

এ প্রসঙ্গে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলো খুব শীঘ্রই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top