২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডাকসু নির্বাচনের আগে বৈধ ভর্তি না হওয়ায় অবৈধ হচ্ছে গোলাম রাব্বানীর ডাকসুর জিএস পদ

নিজস্ব প্রতিনিধি:

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে যথাযথ প্রক্রিয়ায় এম.ফিল প্রোগ্রামে ভর্তি না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ইতোমধ্যে তার ভর্তিকে সাময়িকভাবে বাতিল করেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ ছাত্রত্ব না থাকার কারণে ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও অবৈধ ছিল। এ প্রেক্ষিতে তার জিএস নির্বাচিত হওয়ার বিষয়টি অবৈধ ঘোষণা করার সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ করেছেন তদন্ত কমিটি, যা ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের ভিত্তিতে গঠিত হয়েছিল।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। কিছু প্রার্থী বা প্যানেলের পক্ষ থেকে ভোট কারচুপি, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা, কৃত্রিম লাইন সৃষ্টি, ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top