২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে ৬৬ জনকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬৬ জনকে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু রয়েছে। তাদের মধ্যে স্থানীয় বাংলাদেশি এবং রোহিঙ্গা শরণার্থী উভয়ই রয়েছেন।

কোস্টগার্ড পূর্ব জোন সূত্রে জানা যায়, নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ এবং কোস্টগার্ডের যৌথ অভিযানে কচ্ছপিয়ার পাহাড়ি এলাকা ও আশপাশে মানব পাচারকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়। পাচারকারীরা সমুদ্র পথে ট্রলারযোগে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে এসব মানুষকে অপহরণ করে পাহাড়ে বন্দি করে রেখেছিল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করে জানায়, যৌথ অভিযানে সফলভাবে সব বন্দিকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top