২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাদারীপুরে ২০০ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুবেল ফরাজি, নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীদের হেফাজত থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হলেও আরও দুইজন পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকার নান্নু দর্জির বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালিত হয় মাদারীপুরের পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছানের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে। অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আদিলুর রহমান, ডিবির ওসি পুলিশ পরিদর্শক কে. এম. রাকিবুল হুদাসহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল।

অভিযানকালে পুলিশ নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামে দুইজনকে গ্রেফতার করে। তাদের হেফাজত ও শনাক্ত অনুযায়ী ৯টি প্লাস্টিকের বস্তায় রাখা ৫০টি প্যাকেটে মোট ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও দুইজন— এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫)। এদের মধ্যে এনামুল দর্জির বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার বিষয়ে সদর মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম।
মাদারীপুর জেলায় মাদকবিরোধী অভিযানে এ ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সাম্প্রতিক সময়ে বিরল ঘটনা। জেলা পুলিশ জানিয়েছে, মাদক চোরাচালান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top