২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিনজন গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব৷ শুক্রবার সন্ধ্যায় শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন(৩৫) ও বারুদ হরিজন(২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেকে সোহাগ মাহামুদ(২৬)। শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৬২.৭ লিটার দেশীয় মদ, একটি লাল-কালো রঙের হোন্ডা কোম্পানির স্কুটি (রেজি নং—বগুড়া-হ-১৮-২৬৪৭), একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড এবং নগদ ১১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top