২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল গ্রেপ্তার

মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

উজিরপুর উপজেলা নিষিদ্ধ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছেন দিনাজপুর জেলা পুলিশ । গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। তিনি জানান ১৬ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছেন।

এ বিষয়ে তিনি আরো জানান তাহাকে সন্দেহভাজন হিসেবে আটক করেন এবং দিনাজপুর আদালতে হাজির হবে। পুলিশ জানান তাকে আটকের পর দিনাজপুর জেলার বিরামপুর থানায় আটক রাখা হয়েছিল। উজিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে কোন মামলা রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদ কর্মীদেরকে জানান এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না তবে মামলার বিষয়ে নিশ্চিত হয়ে তিনি জানাবেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায় সাবেক উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর কাটলা এলাকায় অবৈধ পথে ভারত যাওয়ার সময় আটক হয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top