১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাজাহানপুর উপজেলা যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুরের দুবলাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহ আলম নান্নু (৩৮)। তিনি চুপিনগর বড়বাড়িপাড়ার আব্দুল রশিদ প্রাংয়ের ছেলে এবং শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান, শাজাহানপুর থানায় মামলা নং ৩০ (তারিখ: ২৮/০৯/২০২৫), জিআর নং ৩৫৮, ধারা ৯(৩)/১০/১১/১৩, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯–এর অধীনে তদন্ত চলছিল। তদন্তে শাহ আলম নান্নুর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top