এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ও ভারত নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ডাম্বুলায় মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের এবারের টুর্নামেন্টে শুরুটা হয়েছিল একদম যাচ্ছেতাই। শ্রীলঙ্কার বিপক্ষে একদম লড়াইই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা, হেরে যায় ৭ উইকেটে।

তবে বাংলাদেশ নারী দল পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে থাইল্যান্ডকে হারায় ৭ উইকেটে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না নিগার সুলতানাদের। সেই ম্যাচে ১১৪ রানের বিশাল জয়েই শেষ চারে পা রাখে টাইগ্রেসরা।

অন্যদিকে ভারত গ্রুপপর্বে তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। প্রথম ম্যাচে তারা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে, ৭ উইকেটে হেসেখেলে। পরের ম্যাচে আরব আমিরাতকে ৭৮ রান এবং শেষ ম্যাচে নেপালকে ৮২ রানের বড় ব্যবধানে উড়িয়েই সেমিতে এসেছে ভারত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top