২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঈদেও ছুটি নয়: হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বে থাকতে হবে।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেখানে ঈদের ছুটিতেও চিকিৎসক ও নার্সরা দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ডাক্তার বা নার্স ছুটিতে যেতে পারবেন না। সবাইকে দায়িত্বে থাকতে হবে।”

ভ্যাকসিন নেওয়ার পরও হাম হতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো ভ্যাকসিনই শতভাগ নিশ্চয়তা দেয় না। তিনি উদাহরণ দিয়ে বলেন, পৃথিবী থেকে গুটিবসন্ত নির্মূল হলেও এখনও কলেরার মতো রোগ দেখা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়।

তিনি আরও বলেন, ভাইরাসের সংক্রমণ বেশি ছড়িয়ে পড়লে কিছু ক্ষেত্রে টিকা নেওয়া শিশুও আক্রান্ত হতে পারে। তবে এ বিষয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ঈদের সময় শিশুদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের আত্মীয়স্বজনের বাড়িতে না নেওয়াই ভালো। একই সঙ্গে শিশুদের ভিড়পূর্ণ স্থান থেকেও দূরে রাখার পরামর্শ দেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top